শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি ঘোষণায় ফিলিস্তিনিদের বাঁধভাঙা উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি সম্পন্ন হওয়ার খবরে হাজারও ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় (১৫ মাস) ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী কাতার বুধবার এই চুক্তির ঘোষণা দেয়।
যদিও ইসরায়েল জানিয়েছে, এখনো কিছু বিষয় চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে গাজায় এরই মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। লোকজন একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন। ক্যামেরাবন্দি করা হচ্ছে স্মরণীয় মুহূর্তগুলো।
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দা রন্দা সামিহ বলেন, এই দুঃস্বপ্নের শেষ হওয়ার কথা শুনে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরা সব কিছু হারিয়েছি—মানুষ, ঘরবাড়ি, জীবন।
তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে প্রথমেই তিনি তার পরিবারকে দেইর আল-বালাহর কবরস্থানে শ্রদ্ধা জানাতে যাবেন। সামিহ’র কথায়, তাদের ঠিকভাবে কবর দেওয়া সম্ভব হয়নি। এবার আমরা সঠিক কবর তৈরি করবো এবং তাদের নাম ফলকে লিখবো।
এদিন দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের সামনে ভিড় করে শত শত মানুষ স্লোগান দেন এবং ফিলিস্তিনি পতাকা উড়িয়ে উদ্‌যাপন করেন। হাসপাতালের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের পথ ছাড়তে গিয়ে মানুষের মুখে ‘আল্লাহু আকবর’ ধ্বনি ওঠে। এসময় এক সাংবাদিককে ভিড়ের ওপর কাঁধে তুলে তার সাক্ষাৎকার নেওয়া হয়।
একই সময় গাজার অন্যান্য এলাকাগুলোতেও শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই উচ্ছ্বাসে মেতে ওঠেন। খান ইউনিসে দেখা যায়, একদল যুবক কাঁধে চড়ে ঢাক বাজিয়ে স্লোগান দিচ্ছেন।
২৭ বছর বয়সী আবদুল করিম জানান, সব হারানোর পরেও আজ আমি খুশি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমি আমার স্ত্রী এবং দুই সন্তানকে দেখতে পাবো।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময় করা হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞে কমপক্ষে ৪৬ হাজার ৭০৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজার ২৬৫ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। একই সময়ে হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories