মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৫ এপ্রিল। তিনটি ইউনিটে এ পরীক্ষা শেষ হবে ৯ মে।
বুধবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানান।
অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আগামী ২৫ এপ্রিল ‌‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান মাভিপ্রবি উপাচার্য।এদিকে চলতি বছর জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। ফলে ঠিক কতটা বিশ্ববিদ্যালয় এবার সাধারণ গুচ্ছ ভর্তিতে অংশ নেবে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories