মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

স্কলারশিপে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করে থাকে উন্নত দেশগুলো। এর মধ্যে অন্যতম যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টির স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ালেখার সুযোগ থাকে।
যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত নটিংহাম বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। যা কলেজ নামে ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৪৮ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। যুক্তরাজ্য ছাড়াও মালয়েশিয়া ও চীনে ক্যাম্পাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির। প্রতিষ্ঠানটিতে রয়েছে পাঁচটি অনুষদ, এর মধ্যে রয়েছে ৫০-এর অধিক বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাণা কেন্দ্র।
খ্যাতিমান এ বিশ্ববিদ্যালয়টি ‘নটিংহাম ডেভেলপিং সল্যুশন স্কলারশিপ’ প্রদান করবে। এ স্কলারশিপের জন্য বাংলাদেশসহ আফ্রিকা বা কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি অর্ধেক বা সম্পূর্ণ মওকুফ করা হবে।
স্নাতকোত্তরের বিষয়: প্রকৌশল অনুষদ, মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ।
আবেদনের যোগ্যতা: আফ্রিকা (সব জাতি), অ্যাঙ্গুলা, অ্যান্টিগা ও বারমুডা, বাংলাদেশ, বার্বাডোজ, বেলিজ, বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ব্রুনেই, কেম্যান আইল্যান্ডস, ডমিনিকা, ফকল্যান্ড আইল্যান্ডস, ফিজি, জিব্রাল্টার, গ্রানাডা, ভারত, জ্যামাইকা, কিরিবাতি, মালয়েশিয়া, মালদ্বীপ, নাউরু, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, সামোয়া, সোলোমন আইল্যান্ডস, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, টোংগা, ত্রিনিদাদ ও টোবাগো, ট্রিসটান দা কুনহা, তুর্ক ও কেইকস আইল্যান্ডস, টুভালু ও ভানুয়াতুর দেশের নাগরিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এছাড়া প্রার্থীকে আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে। প্রার্থীকে স্কলারশিপের জন্য যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা কোনো শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories