শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাবি না মানলে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন জবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ অনশনরত শিক্ষার্থীরা এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে, সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা।সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একে এম রাকিব বলেন, আমরা আজকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবো। যদি মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার ঘোষণা না আসে, তাহলে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করবো। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই গণ পদযাত্রা শুরু হবে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ বলেন, আমাদের সুস্পষ্ট তিনটি দাবি ছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই প্রশাসন। তাই অনশন চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো-সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি। আমাদের দাবিও আমলে নেওয়া হয়নি।
এদিকে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণ-অনশন পালন করছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচিও পালন করছেন তারা।
সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাজিদ একাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদ, আর্টস ফ্যাকাল্টির ভবনগুলোতে তালা ঝুলছে। পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে বসে গণ-অনশন কর্মসূচি পালন করছেন।
সংবাদ সম্মেলনের আগে অনশনরত শিক্ষার্থী শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, গতকাল (রবিবার) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করে। যেখানে গতকালই ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সর্বমোট ১৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের ৩ দফা দাবি পালন করা না হবে, ততদিন আমরা এই অনশন কর্মসূচি পালন করবো।
শিক্ষার্থীদের তিন দফা হলো-
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিং এর মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়াল ভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories