শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৭৬৫ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এবার ৭৬৫ জন সহকারী ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৫ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের থেকে ৭৬৫ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতন ক্রমে) পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারও পদোন্নতি কোনো সমস্যা তৈরি হলে বা অভিযোগ উত্থাপিত হলে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories