মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

জাপানে রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ, প্রতি কর্মদিবসে মিলবে ২৪০০ ইয়েন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ওআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ রিচার্স ইন্টার্নশিপে।
ওআইএসটি বছরে দুবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার যাচাই করে দেওয়া হয় এই ইন্টার্নশিপ। ২০২৫ সালের ইন্টার্নশিপের আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল, ২০২৫। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।
সুযোগ-সুবিধা:
প্রতি কর্মদিবসে মিলবে ২,৪০০ জাপানি ইয়েন (১ হাজার ৮৫১ টাকা, ১ ইয়েন সমান শূণ্য দশমিক ৭৭ পয়সা ধরে)।
বিমানে যাওয়া-আসার খরচ।
ফ্রি চিকিৎসাবিমা।
ভিসা সাপোর্ট।
বিনামূল্যে আবাসন।
ইনস্যুরেন্সের সুবিধা।
আবেদনের যোগ্যতা:
যে কোনো দেশের শিক্ষার্থী।
স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থী।
ইংরেজিতে ভালো দক্ষতা।
প্রয়োজনীয় নথিপত্র:
পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি।
৪০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাস।
সুপারিশ লেটার।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories