রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দীন কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানরা সপ্তাহে একদিন তার দপ্তরের প্রধান ফটকে বসে সেবাপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলবেন, সেবা প্রাপ্তির আবেদনের বিষয়বস্তু শুনবেন এবং সহজে সেবা পাওয়ার সুযোগ করে দেবেন। সেবা সহজ করতে কোনো প্রতিবন্ধকতার বিষয়বস্তু অবগত হলে তা সমাধানের চেষ্টা করবেন।
কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছে ইসি। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে নাসির উদ্দীন কমিশন। সেই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনার বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন বা অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় পৌঁছানো নিশ্চিত করার জন্য সংস্কার পরিকল্পনা বা কার্যক্রম বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories