শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার

শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর- গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।
রোববার ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়।
কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মত ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।
চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ছুটি তালিকা প্রকাশ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories