বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

শিবির নয়, ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে সম্প্রতি ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক’ শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়।
তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানী টিম জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী শিবিরের কোনো নেতা নন বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা।
তাদের অনুসন্ধানী টিম দেশের মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর (২০২৪) ‘ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
পরবর্তীতে দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যাক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যাক্তিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান।
রিউমর স্ক্যানার টিম বিষয়টি নিশ্চিত করে জানায়, ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা বাংলাদেশ ছাত্রশিবিরের কোনো নেতা নন। বরং ডিবি পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে ছাত্রদল নেতার আটকের বিষয়টিকে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories