চাঁদপুরের তিন শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষার্থীদের বিদেশে উচ্চতর শিক্ষা ও সহজে পিএইচডি ডিগ্রি লাভের স্বপ্ন দেখালেন আন্তর্জাতিক ন্যানো বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের কোপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জামাল উদ্দিন।
বৃহস্পতিবার একদিনের সফরে চাঁদপুর এসে সকাল পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে মোটিভেশনাল প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষার্থীদের এই স্বপ্ন দেখান।
এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড.জামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর আবুল কালাম আজাদ চৌধুরী।
এদিকে, সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের এএফ ফ্লোরে শিক্ষার্থীদের সঙ্গে একই ধরনের মোটিভেশনাল প্রোগ্রামে অংশ নেন প্রফেসর ড. জামাল উদ্দিন।
একই দিন দুপুর আড়াইটায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘উচ্চ শিক্ষায় সাফল্যের জন্য কৌশলগত গবেষণা পরিকল্পনা নেভিগেটিং পদ্ধতি’ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বেভাগের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড.জামাল উদ্দিন।
Leave a Reply