বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণ, নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাস হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
তবে ঠিক কী কারণে ওই সাইবারট্রাকে বিস্ফোরণ হলো- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এরই মধ্যে দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে। পরিকল্পনা করেই ট্রাম্পের হোটেলে নাশকতার চেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে ট্রাকের চালক মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ বলছে, সাইবারট্রাকটি কলোরোডায় ভাড়া নেওয়া হয়েছিল এবং এটি বুধবার সকালে লাস ভেগাসে পৌঁছায়। বিস্ফোরণের দুই ঘণ্টারও কম সময় আগে ট্রাকটি হোটেলের সামনে পার্ক করা হয়। ধোঁয়া ওঠার পরপরই এটি বিস্ফোরিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হোয়াইট হাউজ এই ঘটনা নজর রাখছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার ঘটনার সঙ্গে এই বিস্ফোরণের সংযোগ আছে কিনা- তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশের শেরিফ কেভিন ম্যাকমাহিল বিস্ফোরণের নাটকীয় ভিডিও এবং পরবর্তী অবস্থার ছবি দেখান। তিনি জানান, ট্রাকের পেছনে জ্বালানি ক্যানিস্টার এবং বড় আকারের আতশবাজি পাওয়া গেছে।
তিনি বলেছেন, সাইবারট্রাক, ট্রাম্প হোটেল– অনেক প্রশ্ন রয়েছে। এসবের উত্তর খুঁজতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories