শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিসের সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার

খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন উপলক্ষে সমাবেশ শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির অনুসারীরা অংশ নিয়েছেন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, উদ্যানের পূর্বপাশে লেকঘেষা মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে। সম্মেলনে প্রচুর নেতাকর্মী অংশ নিয়েছেন।
অধিবেশন উদ্বোধন করে খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, আমি স্মরণ করছি ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যর্থনের শহীদদের। জুলাই আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে যারা গুম খুন হত্যা ও গণতন্ত্রবিরোধী কাজ করেছে ছাত্র-জনতা তাদের হটিয়ে দিয়েছে। সামনে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করবো।
অধিবেশনে সভাপতিত্ব করছেন আমিরে মজলিশ মাওলানা আব্দুল বাছিত আজাদ। এছাড়া সমাবেশে জাতীয় নেতা, শিক্ষাবিদ, পেশাজীবী, অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররা অংশ নেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories