শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এখন থেকে আইনি সুবিধা পাবেন সৌদি প্রবাসীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার

সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন। আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। আইনের আশ্রয় নেওয়ারও সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। এতে বাংলাদেশীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হত। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা।
নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে সরকার।
ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশটি তার ‘ভিশন-২০৩০’-এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন সৌদি প্রিন্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories