মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার

চলতি মাসে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের প্রভাব অনেকটাই কমেছে। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়েছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চলতি মাসের বাকি দিনগুলোতে নতুন করে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাসের শুরু থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশে কোথাও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবার কোথাও রাতের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মাসের বাকি দিনগুলোর তাপমাত্রাও এরকম থাকতে পারে। জানুয়ারির শুরুর দিকে দেশের উত্তারঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর অন্যান্য অঞ্চলে এটি ছড়িয়ে পড়তে পারে। তবে সেটা ডিসেম্বরে ৩১ তারিখ নাগাদ বোঝা যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। মাসের বাকি দিনগুলোতে দু’এক জায়গা ছাড়া অন্য কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। দেশের অন্যত্র হালকা শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। একইভাবে রাজধানীতেও হালকা শীত থাকতে পারে।তবে শীত কম হলেও দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories