মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে যে সুবিধা পাবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করাসহ গ্রুপ করেও কলে যুক্ত হওয়া যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনে মেটা। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি গ্রুপের মধ্যে সব সদস্যদের কলে যুক্ত না করে কল করতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং মোবাইলের জন্য বেশ কিছু নতুন কল ফিচার এনেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হলো গ্রুপ চ্যাটের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন ঠিক করতে পারবেন কোন গ্রুপ সদস্যদরে তারা কল করতে চান। এর মানে গ্রুপের সবাইকে বিরক্ত না করে শুধু গ্রপের সদস্য সিলেক্ট করে কল করা যাবে।
এছাড়াও ভিডিও কলে নতুন ইফেক্ট এনেছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রামের ফিল্টারের মতো, ব্যবহারকারীরা এখন পপি ইয়ারস, আন্ডারওয়াটার, একটি ক্যারাওকে মাইক্রোফোন এবং আরও অনেক ইফেক্টের মধ্য থেকে বেছে নিতে পারবেন। এতে মোট দশটি নতুন ইফেক্ট বেছে নেয়ার সুযোগ থাকবে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, টাইপিং ইন্ডিকেটর ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে মাধ্যমে ব্যক্তিগত চ্যাটে বা গ্রুপ চ্যাটে কে টাইপ করছে তা সঙ্গে সঙ্গে দেখা যাবে। কেউ টাইপ করলে হোয়াটসঅ্যাপের তিন ডটের সঙ্গে প্রোফাইল ছবি ভাসমান অবস্থায় দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের চ্যাটে সক্রিয়ভাবে যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্টভাবে চিহ্নিত করবে। এছাড়া প্রোফাইল ছবি দেখা যাওয়ায় সহজেই জানা যাবে কে কথোপকথনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসের জন্যই ফিচারটি চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ বলছে, এই ফিচারে তিনটি ডটের (…) ভিজ্যুয়াল নির্দেশক দেখা যাবে, যা চ্যাট স্ক্রিনের নিচের অংশে প্রদর্শিত হবে এবং যে ব্যবহারকারী টাইপ করছেন, তার প্রোফাইল ছবি সেখানে দেখা যাবে।
বিশেষত, গ্রুপ চ্যাট-এ এই ফিচারটি বেশ কার্যকরী হবে। কারণ একাধিক ব্যবহারকারী একসঙ্গে টাইপ করলে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। সেই সঙ্গে টাইপিংয়ের মতোই কেউ যদি ভয়েস নোট দিয়ে থাকে তাহলেও মাইকের সাইন চ্যাটে দেখা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories