ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। কোর্স করতে কোনো ধরনের ফি লাগবে না। বরং আরও দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদান করা হবে কোর্স করা প্রশিক্ষণার্থীদের।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ১৬টি জেলায় যুব ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গোপালগঞ্জ,গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে।
ক্লাসের সময়কাল: ৩ মাসব্যাপি কোর্সটিতে সপ্তাহে ৬ দিনই প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। মোট ক্লাস হবে ৭৫টি, ৬০০ ঘণ্টা। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।
Leave a Reply