শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

স্মার্টফোনে যেসব এসএমএস আসলেই বিপদ, সাবধান থাকাতে করণীয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার

প্রতিদিনই আমাদের ফোনে বিভিন্ন ধরনের ম্যাসেজ আসতে থাকে। তথ্য জানানোর সুযোগের জন্য বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যমও হয়ে উঠেছে এই এসএমএস। স্মার্টফোনের এই যুগে এসএমএসের মাত্রা আরও বেড়েছে। সহজে বিভিন্ন বিভিন্ন জরুরি তথ্যও আসে স্মার্টফোনে। তবে স্মার্টফোন ব্যবহারকারীদের বোকা বানাতে এই এসএমএস ব্যবহার করেন সাইবার অপরাধীরা। তারা বিভিন্ন কৌশলে ক্ষতিকর লিংকযুক্ত ভুয়া বার্তা পাঠিয়ে তথ্য ও অর্থ চুরি করছে।
এসব বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। সাইবার অপরাধীরা সাধারণত যেসব কৌশল অবলম্বন করে ক্ষতিকর বার্তা পাঠিয়ে থাকে, সেগুলো জানা থাকলে রক্ষা পাবেন। মার্কিন লাইফস্টাইলবিষয়ক ম্যাগাজিন রিডার্স ডাইজেস্টের প্রতিবেদনে সাইবার অপরাধীদের পাঠানো এসএমএস চেনার উপায় দেয়া হয়েছে।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য: বর্তমানে প্রায় সময় ব্যাংক থেকে এসএমএস আসে। বিশেষ করে অর্থ লেনদেন করলে। এই সুযোগ নিচ্ছেন সাইবার অপরাধীরা। তারা সাধারণত ব্যবহারকারীকে বিভ্রান্ত করে প্রতারণা করে থাকে। তাই অনেক সময় ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে বা সাময়িকভাবে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, এ ধরনের বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করে থাকে তারা। শুধু তা–ই নয়, সমস্যা সমাধানে বার্তায় থাকা লিংকে ক্লিক বা নির্দিষ্ট ফোন নম্বরে কল করতেও বলে তারা। বার্তা লেখার ধরন ও ভাষা বিভিন্ন ব্যাংক থেকে পাঠানো বার্তার মতো মনে হয় বকে অনেকেই বিভ্রান্ত হয়ে প্রতারিত হন। তাই ব্যাংকের নির্দিষ্ট ফোন নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে এ ধরনের বার্তা এলে সেগুলো খোলা থেকে বিরত থাকতে হবে।
পণ্য পাঠানোর বার্তা: দামি উপহার এসেছে কুরিয়ার প্রতিষ্ঠানে। পণ্যটির সর্বশেষ অবস্থান দেখার পাশাপাশি সরবরাহের সময় নির্দিষ্ট করার প্রলোভন দেখিয়ে ক্ষতিকর লিংকযুক্ত ভুয়া বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। তাই এসব বার্তা থেকে সতর্ক থাকতে হবে।
মূল্যছাড়: মূল্যছাড়ে পণ্য কেনার প্রলোভন দেখিয়ে নিয়মিত বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয়ে পাঠানো এসব বার্তায় থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।
লটারি জেতার বার্তা: অনেক সময় জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নামে ভুয়া উপহার বা বিপুল অঙ্কের লটারি জেতার প্রলোভন দেখিয়ে বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। এ ধরনের বার্তায় সাধারণত একটি লিংকে ক্লিক করে বিভিন্ন তথ্য জমা দিতে বলা হয়। তবে এসব লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীর যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। তাই অপরিচিত ব্যক্তিদের পাঠানো উপহার দেওয়ার বার্তায় ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।
ঋণ মওকুফের বার্তা: ঋণ মওকুফের প্রলোভনে বার্তা পাঠিয়েও প্রতারণা করে থাকে সাইবার অপরাধীরা। তাই অপরিচিত ব্যক্তিদের পাঠানো এ ধরনের বার্তায় ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।
চাকরির সুযোগ: আকর্ষণীয় বেতনে খণ্ডকালীন চাকরির সুযোগ রয়েছে, এমন বার্তা পাঠিয়েও ক্ষতিকর লিংকযুক্ত ভুয়া বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। বার্তায় চাকরি পাওয়ার জন্য নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন করার জন্য বলা হয়। ফলে চাকরি বার্তায় থাকা ক্ষতিকর লিংকে ক্লিক করে প্রতারিত হন অনেকেই। তাই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আসা এসব বার্তা থেকে সতর্ক থাকতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories