শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

এশিয়া কাপ জিতেই নতুন দলে ডাক পেলেন তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর শুরু হয়েছিল গত নভেম্বরে। সম্প্রতি টুর্নামেন্টটির চারদিনের ফরম্যাটের খেলা শেষ হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।
তামিম খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে, এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা ওঠার পর ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সাল–ও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories