শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

উন্নয়ন করেও ব্যর্থ ‘মেয়র’, কারণ জানালেন নাসির উদ্দিন খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার

দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার অন্যতম কাজ ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’। নাটকটিতে ফারুকী দেশের রাজনীতিক চিত্র তুলে ধরেছিলেন। সেই রেশ ধরে প্রায় ১৬ বছর পর একই রেশ ধরে নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’। পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। ৪২০ ধারাবাহিক হলেও ‘৮৪০’ সিনেমা। ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতেই বিষয়টি স্পষ্ট। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার ( ১৩ ডিসেম্বর)।
মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ‘৮৪০’–এর ট্রেলার সামনে আসার পর থেকেই শুরু হয় আলোচনা। আর এরপর এই পলিটিক্যাল স্যাটায়ারের নির্মিত কনটেন্টের চরিত্র আর তাদের সংলাপ নিয়ে শুরু হয় আলোচনা। বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লা, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ বিভিন্ন পরিচিত মুখের। নাসির উদ্দিন খান ও মারজুক রাসেল এই চরিত্র দুটি আলাদা করে নজর কেড়েছেন। নাসির উদ্দিন খানকে দেখা গেল মেয়র চরিত্র। ‘৮৪০’ নির্মাণের অভিজ্ঞতা চ্যানেল 24 অনলাইনের সঙ্গে শেয়ার করেছেন নাসির উদ্দিন খান।
ফারুকীর ‘৮৪০’ এর দৃশ্যে মারজুক রাসেলের সঙ্গে নাসির উদ্দিন খান। সঙ্গে রয়েছেন আরও অনেকে। ছবি: সংগৃহীত
ফারুকীর ‘৮৪০’ এর দৃশ্যে মারজুক রাসেলের সঙ্গে নাসির উদ্দিন খান। সঙ্গে রয়েছেন আরও অনেকে। ছবি: সংগৃহীত
‘৮৪০’ সিনেমাটির ট্রেলারে তার একটি সংলাপ এখন নেট দুনিয়াতে ভাইরাল। সেটা হচ্ছে, আমি এতো ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসলো না কেন? এই সংলাপটি নিয়ে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, এই সংলাপটা দিয়ে মেয়র চরিত্রের একটি দেখানো হয়েছে। সংলাপটা ফারুকী ভাইয়ের লেখা। আমরা অনেক সময় দেখতে পাই, অনেক কিছু করার পরেও সেটা যদি সঠিক পন্থায় না হয় তাহলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আর মেয়র উন্নয়ন করার মানুষের ভালোবাসা পেলো না কেন, সেই কারণ জানতে হলে সিনেমাটা দেখতে হবে।
কীভাবে শুরু হয়েছিল ‘৮৪০’ সিনেমার যাত্রা সে প্রসঙ্গে নাসির উদ্দিন খান বলেন, বলা যায় এটা ফারুকী ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। এর আগে একটা বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি। তবে সেটা এই ‘৮৪০’ এর সূত্র ধরেই। গত বছরের মে মাস থেকে আমাদের কথা হচ্ছিল এই কাজটা নিয়ে। কয়েকবার আমরা এই বিষয়টা নিয়ে বসেছিলাম।
‘৮৪০’ এর বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ বিভিন্ন পরিচিত মুখের। ছবি: সংগৃহীত
‘৮৪০’ এর বেশ কিছু দৃশ্য দেখা মিলেছে- গুণী অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, নাজিম জয়সহ বিভিন্ন পরিচিত মুখের। ছবি: সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে নাসির উদ্দিন বলেন, ফারুকী ভাই এমন একজন যে সবার সঙ্গে মিশে যেতে পারেন। এবং তিনি জানেন একজন শিল্পীর থেকে তার কাঙ্ক্ষিত চরিত্র কীভাবে বের করে আনতে হয়। উনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটা চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচন করতে পারেন। ‘৮৪০’ এর ক্ষেত্রেও তাই হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories