শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা করা হয়েছে। সোমবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের দল থেকে দুটি পরিবর্তন করা হয়েছে। স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান আমির জাঙ্গু।
জাস্টিন গ্রিভস এর আগে ওয়ানডে দলে খেললেও, আমির জাঙ্গু প্রথমবার ডাক পেয়েছেন। ২৭ বছর বয়সী জাঙ্গু ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এবং তার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আলোচিত। ৫ ইনিংসে তিনটি অর্ধশতক এবং একটি শতরান করেছেন তিনি।
ফিফপ্রোর সেরা একাদশের চূড়ান্ত মনোনয়নে মেসি, রয়েছেন কী রোনালদো
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
চমক রেখে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে থাকবেন শাই হোপ, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন কিং। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৮, ১০ এবং ১২ ডিসেম্বর সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। এরপর দু’দল টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories