শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

শীতে মুখ ও হাত-পায়ের চামড়া উঠলে যা করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার

শীত এখনো তেমন জাঁকিয়ে পড়েনি, তাতেই অনেকের মুখ ও হাত-পায়ের চামড়া উঠছে। এ সমস্যার সমাধানে ক্রিম এমনকি ভ্যাসলিন মেখেও কাজ হয় না।
তার আগে জানা উচিত, পিলিং বা ত্বকের খোসা ওঠার সমস্যা কেন হচ্ছে তা আগে বোঝা দরকার। এ বিষয়ে ত্বক বিশেষজ্ঞরা সম্ভাব্য কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন। যেমন-
শীত বা গরম
অতিরিক্ত ঠান্ডা বা গরমেও ত্বক হারায় তার স্বাভাবিক আর্দ্রতা, কোমলতা। তাই শীত বা অত্যাধিক গরমে অধিক যত্নের প্রয়োজন হয়। তাই বাহ্যিকভাবে প্রয়োজনীয় যত্ন নেওয়া না হলে পিলিং স্কিনের সমস্যা হতে পারে।
পানিশূন্যতা
স্বাস্থ্য ও ত্বক বিশেষজ্ঞদের মতে, শীতে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। তখন শুধু শরীরে নয়, ত্বকেও একই সমস্যা হয়। ত্বকের কোমল ভাব চলে যায়। একদম রুক্ষ হয়ে যায় স্কিন। তখন এমন পিলিংয়ের সমস্যা দেখা যায়। কম করে সারাদিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত।
প্রসাধনীর ব্যবহার
বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে থাকা কেমিক্যাল ত্বকের ক্ষতি করে। দীর্ঘদিন ব্যবহারে সেই স্কিন কেয়ার প্রোডাক্টে রাসায়নিকের ত্বকের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখায় ও রুক্ষ হয়ে পড়ে ত্বক। আর এ কারণেই ত্বকের চামড়া ওঠে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
অ্যান্টি বায়োটিক বা কড়া কোনো ওষুধের ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এ সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে খোসার মতো চামড়া উঠতে পারে।
রোদে পুড়লে
রোদে পুড়ে সানট্যানের সঙ্গে সঙ্গে স্কিনে প্রায় ফোস্কা পড়ে যায় ছাল ওঠে অনেকেরই। এক্ষেত্রে ত্বক লাল হয়ে যায়। সেক্ষেত্রেও এমন পিলিংয়ের সমস্যা দেখা দিতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories