মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গাজীপুরে গাড়ি পুড়ানো মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার

গাজীপুরে বিস্ফোরক আইনে ১০ বছর আগে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন।
এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই মামলায় গাজীপুরের বিএনপি-জামায়াতের আরও ৬০ নেতাকর্মী অব্যহতি পেয়েছেন। রায়ে তারেক রহমানের খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বিবাদী পক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে তৎকালীন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম মামলাটি দায়ের করেন। এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানার সাইনবোর্ডে কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে বাসটিতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, মামলায় আটজন সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার ঘটনার সঙ্গে বিবাদীদের কোনো সম্পৃক্ততা না থাকায় এ রায় ঘোষণা করেন।
এর আগে, গত ২৪ অক্টোবর একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করার অভিযোগ অপর একটি মানহানী ও রাষ্ট্রদ্রোহ মামলা থেকে গত ২৪ অক্টোবর দুটি মামলায় আদালতের রায়ে তারেক রহমান খালাস পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories