শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার

যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গত ২ সপ্তাহ আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বনানী অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে পরিস্থিতি না বুঝে কারও ইন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত না হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনী। চলমান সংকট সমাধানে সহযোগিতার আহ্বানও জানিয়েছে তারা।
সারা দেশে গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আজ বৃহস্পতিবার বনানী অফির্সাস মেসে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় ৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারও ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান।
সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘সেনাবাহিনী দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ১৮টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৩২৮ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৭৯ কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন ৭ সেনা সদস্য।
সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘গত ২০ জুলাই থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ জন সদস্য হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে একজন অফিসার শাহাদত বরণ করেছেন। এবং ৯ জন অফিসারসহ ১২২ জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।’
২ সপ্তাহে ২৪টি অবৈধ অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ছাড়া ২২৮ মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় ১ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুলাই থেকে সেনাবাহিনীর ১২৩ জন আহত ও এক কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories