সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ সাতে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার

শুষ্ক আবহাওয়ায় বেড়েছে রাজধানীর বায়ুদূষণ। বৃহস্পতিবার বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ সাত নম্বরে উঠে এসেছে ঢাকা। সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৫১৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৩৭৪। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
এছাড়া ১৭০ স্কোর নিয়ে তালিকার তিন নম্বরে আছে নেপালের কাঠমান্ডু। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ১৫৮ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান শীর্ষ সাত নম্বরে। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories