শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হামলা করেছে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

ইসরায়েলের হাইফা শহর ও এর কাছাকাছি অবস্থিত ৫টি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলায় ২ জন আহত হয়েছেন।
রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি ও হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন ও ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হাইফা শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে। লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোড়া হয়েছে।
তারা জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে তাদের হামলা অব্যাহত আছে। গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাতের পর হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েল। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories