মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার

গাজীপুরের কাশেমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক(৪৯)।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়।
চিকিৎসক শাওন আরও বলেন, তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories