শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, তার সঙ্গে সংলাপ করতে মস্কো প্রস্তুত।
ট্রাম্পের জয়ের পর প্রথম মন্তব্যে নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার সময় রিপাবলিকান নেতার সাহসের প্রশংসা করেছেন পুতিন। সে সময় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তখন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন।
পুতিন রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্ট সোচির একটি আন্তর্জাতিক ফোরামে বলেন, আমার মতে ট্রাম্প সে সময় যথাযথ কাজটাই করেছিলেন, একদম সঠিকভাব, সহসীভাবে ও একদম সত্যিকার মানুষের মতো।
ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি প্রস্তুতির কথা বলেন।
৭২ বছর বয়সী পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের যে আগ্রহ সেটা আমার মতে তাৎপর্যপূর্ণ।
বিশ্বে যেসব যুদ্ধ চলছে, তা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার নির্বাচনে জয়লাভের পর ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।
ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে ট্রাম্প বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। ডেমোক্র্যাটরা বলেছিল, আমি নাকি যুদ্ধ শুরু করবো। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, বরং যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories