শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ভিসা ইস্যু বেগবানে ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের স্কলারশিপের সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যু বেগবান করার অনুরোধ ক‌রে‌ছেন পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন।
বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র সচিবের সাক্ষাতে আসেন। এ সময় এ অনু‌রোধ ক‌রেন পররাষ্ট্র স‌চিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র স‌চি‌বের অনু‌রো‌ধের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। একইস‌ঙ্গে হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্ব ও পারস্পরিক স্বার্থ, বিশেষ করে ব্যবসা ও বাণিজ্য, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও শ্রমের গতিশীলতা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা স্বীকার করেন।
তি‌নি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশ জনগোষ্ঠী, কমনওয়েলথ ঐতিহ্য ও অভিন্ন মূল্যবোধের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে সম্পর্ক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে গণতান্ত্রিক রূপান্তর ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের প্রতি ইউকে’র অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories