সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

১৫ দিনে ডেঙ্গুতে প্রায় ৭০০ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩২২ বার

দেশজুড়ে করোনা সংক্রমণের উর্ধগতির মধ্যেই হানা দিয়েছে ডেঙ্গু। গত ছয় মাসের তুলনায় সর্বশেষ ১৫ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা এখনই ডেঙ্গু রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই বছর জানুয়ারি থেকে জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮ জন। এর মধ্যে জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭২ জন এবং শুধু জুলাই’র ১৫ দিনেই ৬৮৬ জন।

শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩১৪ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৩ জন। ডেঙ্গু সন্দেহে দু’জনের মৃত্যুর কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত হতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মৃত্যুর তথ্য পর্যালোচনা করার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রোগীই বেশি আসছে হাসপাতালে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু দমনে চিরুনী অভিযান শুরু করেছে। বিভিন্ন বাসা বাড়িতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পেলেই জরিমানা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories