শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইএসডিও’র সঙ্গে মটস ও জিনজিয়ানের সমঝোতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার

ঢাকা শহরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি বিষয়ক লিফট প্রকল্পের মাধ্যমে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (মটস) ও জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের (এক্সএইচটিআই) সঙ্গে ইএসডিও’র সমঝোতা স্বাক্ষর হয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর আদাবরের ইটিআরসি হলরুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এবং এডুকো বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এডুকো) কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ। এতে সভাপতিত্ব করেন ইএসডিওর হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন হেড অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং শাহরিয়ার মাহমুদ। এছাড়াও টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউটের প্রতিনিধিবৃন্দ, দাতা সংস্থার প্রতিনিধি এবং ইএসডিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে প্রকল্পটির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়। যেখানে সুবিধাবঞ্চিত ৩০০ জন যুবক (১৬-২২ বছর বয়সী ছেলে-মেয়ে উভয়েই) দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রস্তুত করা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কাজের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিএমইটি অনুমোদন সাপেক্ষে বিকেটিটিসি ঢাকা এবং অনান্য টিভিইটি ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories