শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শুধু মতপ্রকাশের নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই : হাসনাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার

তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
৫ আগস্টের পর সংবিধানকে স্বীকৃতি দেওয়াই বড় ভুল বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
হাসনাত বলেন, ‘সংবিধানকে অস্বীকৃতি জানিয়ে ৫ আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। ৫ আগস্টের পর সে সংবিধানকে স্বীকৃতি দেয়াই বড় ভুল। ৭২-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক।’
শুধু মতপ্রকাশের স্বাধীনতা দরকার নেই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা দরকার উল্লেখ করে সমন্বয়ক বলেন, মত আগেও প্রকাশ করা যেত, তবে সেটা ছিল সহমত। তাই আমরা শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই
সভায় অপর সমন্বয়ক সারজিস আলম বলেন, বিভিন্ন প্রোপাগান্ডা সেলের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যা সাধারণ অনেক মানুষ তা যাচাই করার সুযোগ না পেয়ে বিশ্বাস করছে। যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের অনেকেই ৫ আগস্টের পর সমন্বয়ক হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories