রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির পদত্যাগ-নতুন সংবিধানের রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ ও বিদ্যমান সংবিধানকে নতুন করে লেখাসহ কয়েকটি বিষয়ে রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার বিকেল ৫ টায় শাহবাগ থানায় বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের ৩৯১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সমম্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এ সময় সমম্বয়ক আব্দুল কাদের, মাহিন সরকার, হামজা মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাসউদ বলেন, দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে। সেখানে বাংলাদেশের রাজনীতি কীভাবে হবে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, ফ্যাসিস্টের রাষ্ট্রপতির পদত্যাগ, ‘৭২ সালের ফ্যাসিবাদি সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান লেখার কথা থাকবে। আমাদের বিপ্লব শেষ হয়নি। নতুন সংবিধান রচনার মাধ্যমে আমাদের বিপ্লব সম্পন্ন হবে।
মামলার বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা দেরি করেছি, কিন্তু ছেড়ে দেইনি। আজ যে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা সারাদেশে চলমান থাকবে। প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা দেওয়া হবে। তারা ঢাকার রাজপথে স্লোগান দেওয়ার সাহস করছে। তাদের প্রতিহত করতে ছাত্রসমাজ প্রস্তুত।
তিনি বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অতিদ্রুত ছাত্রলীগ নেতাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে রেড অ্যালার্ট জারি করতে হবে। ভবিষ্যতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগসহ যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা যেন এদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেজন্য দেশের মানুষকে আহবান করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories