শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শি জিনপিং জানেন আমি খ্যাপাটে : ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার
Former U.S. President Donald Trump speaks outside a polling station during midterm election in Palm Beach, Florida, U.S. November 8, 2022. REUTERS/Ricardo Arduengo

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন বেইজিংকে। তিনি মনে করেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে চীন তাকে উসকানি করার সাহস করবে না। কেননা তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন যে, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ‘খ্যাপাটে’।
ওয়াল স্ট্রিট জার্নালের সাথে কথা বলার সময় তিনি একথা বলেন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে চীন তাকে উত্তেজিত করার সাহস করবে না। কারণ মার্কিন প্রতিপক্ষরা ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকান স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। তারা এতে একটি শক্তিশালী, এমনকি অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার ভয় পাবে।
একইসাথে প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন যদি তাইওয়ানকে অবরোধ করতে চায় তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন বলেও হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, তাইওয়ানের অবরোধ ঠেকাতে তাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না। আমি বরং বলবো, আমাকে চীনের ওপর তখন ১৫০ থেকে ২০০ শতাংশ ট্যাক্স আরোপ করতে হবে।
এছাড়া জেলেনস্কি যুদ্ধ শেষ করতেই শুধু ব্যর্থ নন, বরং তিনি যুদ্ধ শুরুর জন্যও দায়ী বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এটা মানে এই নয় যে আমি তাকে সাহায্য করতে চাই না। কারণ আমি এমন লোকদের জন্য খুব দুঃখ অনুভব করি। কিন্তু তার কখনই এই যুদ্ধ শুরু করতে দেওয়া উচিত হয়নি। যুদ্ধ একটি পরাজয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories