বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

সিনওয়ার হত্যা নিয়ে যা জানালো ইরান ও হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার হত্যা নিয়ে ইরান জানিয়েছে এতে প্রতিরোধ বাহিনীগুলোর চেতনা আরও শক্তিশালী হবে। লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধকে নতুন ও গতিশীল ধাপে নিয়ে যাওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। এরপর থেকেই অবরুদ্ধ গাজায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।
যদিও হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে সংগঠনটির সূত্রগুলো বলছে, যেসব ইঙ্গিত দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী সিনওয়ারকে হত্যা করেছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত বুধবার পরিচালিত এক অভিযানে সিনওয়ার নিহত হয়েছেন এবং তার মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের পর থেকে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেটের (ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা) যৌথ অভিযানগুলোর মাধ্যমে সিনওয়ারের চলাচল সীমিত করা হয়। এই তৎপরতার ফলেই তাকে হত্যা করা সম্ভব হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories