মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

টিকটকে আসক্তি হওয়ার রহস্য জানাল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার

ছোট ছোট ভিডিও দেখার সুযোগ থাকার কারণে ব্যবহারকারীদের অনেকেই দীর্ঘ সময় কাটিয়ে দেন ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে। কেউ কেউ আবার নিয়মিত ভিডিও দেখা থেকে রীতিমত প্ল্যাটফর্মটিতে আসক্ত হয়ে পড়েন। যা মস্তিষ্কের বিকাশ ও মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে।
এ সংক্রান্ত ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করেছেন গবেষকরা। প্ল্যাটফর্মটির অভ্যন্তরীণ নানা গবেষণা ও কাগজপত্রে অ্যাপটির প্রতি আসক্তির রহস্য তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে টিকটকের তথ্য অনুযায়ী বলা হয়েছে, ৩৫ মিনিটের মধ্যে ২৬০টি ভিডিও দেখা হলে ব্যবহারকারীর টিকটকের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা থাকবে।
যুক্তরাষ্ট্রের ১৪ জন অ্যাটর্নি জেনারেলের দুই বছরের তদন্তের অংশ হিসেবে কিছু কাগজপত্র প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ। প্রকাশ হওয়া নথি অনুযায়ী, টিকটক প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের জন্য যে ধরনের বিপদ ডেকে আনে কিংবা জটিলতা সৃষ্টি করে, সে সম্পর্কে অবগত আছেন কর্মকর্তারা।
এর অর্থ, কিশোর-কিশারীদের মধ্যে আসক্তি সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ডিজাইন করা হয়েছে টিকটকের। এ কারণে অ্যাপটির অ্যালগরিদম আসক্তি তৈরিতে ব্যবহারকারীকে সিরিয়াল অনুযায়ী ভিডিও প্রদর্শন করতে থাকে।
শিশু-কিশোরদের সুরক্ষায় প্ল্যাটফর্মটিতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধার পাশাপাশি ভিডিও দেখার সময়ও নিয়ন্ত্রণের টুল রয়েছে। তবে এই নিরাপত্তা টুলসগুলো মূলত অ্যাপের সময় সীমিত করার জন্য নয়, প্ল্যাটফর্মটির ভাবমূর্তির উন্নতিকরণে চালু করা হয়েছে বলে অনেকের অভিযোগ।
এ ব্যাপারে কাগজপত্রে টিকটকের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব বাস্তবায়নের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রতিদিনের অ্যাকটিভ ইউজার বৃদ্ধি করা। মূলত টিকটক প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories