রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন চালু

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে আবারও শুরু হয়েছে। ৮৮ দিন বন্ধর থাকার পর স্টেশনটি পুনরায় চালু করতে পেরে আনন্দিত কর্তৃপক্ষ ও যাত্রীরা।
এদিন সকালে স্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।
এর কারণ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী জানান, এখনও অনেকে জানেন না স্টেশনটি চালু হয়েছে। তাই যাত্রীর সংখ্যা কম। তবে ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়বে বলেও মনে করেন তিনি।
এর আগে সোমবার ঢাকা মেট্রো ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষামূলকভাবে স্টেশনটি পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর ফলে মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত করে। ভাঙচুরকারীরা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাঙচুর করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজীপাড়া স্টেশন মেরামত শেষে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে মিরপুর-১০ স্টেশনটি দ্রুত মেরামত করা হয় বলে উল্লেখ করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মেট্রোরেল ৩৭ দিন বন্ধ থাকে, গত ২৫ আগস্ট থেকে তা পুনরায় চলাচল শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories