শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার

এইচএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ দুটোতে মেয়েরা এবারও এগিয়ে রয়েছে। টানা ৫ বছর ধরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা অসাধারণ ফল করছেন। গত দুই বছর ও এবারের ফলাফল পর্যালোচনায় এমন চিত্র দেখা গেছে।
এবার ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মেয়েদের মোট পাশের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। আর ছেলেদের মোট পাশের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। ছাত্রদের থেকে ৪ দশমিক ৩৪ শতাংশ বেশি ছাত্রী পাশ করেছে।
এবার মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন এবং ছেলেরা পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৯৫৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
কোভিড মহামারীর বছর ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৭৮ হাজার ৪৬৯ জন। ৪ হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পায়।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হয়। ওই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪০৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৮৬ হাজার ৮৬৩ জন। সেবারও সাড়ে পনের হাজার বেশি ছাত্রী জিপিএ-৫ পায়।
২০২২ সালে মোট পাশের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। মেয়েদের মোট পাশের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা মোট পাশের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ। ছাত্রদের থেকে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি ছাত্রী পাশ করেছিল। মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছে। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।
সর্বশেষ ২০২৩ সালে পাশের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। মেয়েদের মোট পাশের হার ছিল ৮০ দশমিক ৫৭ এবং ছেলেদের ৭৬ দশমিক ৭৬ শতাংশ। মোট জিপিএ-৫ ছিল ৯২ হাজার ৫৯৫ জন। এরমধ্যে ছেলে জিপিএ-৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন এবং মেয়ে ৪৯ হাজার ৩৬৫ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories