বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রবিবার এমন অভিযোগ করেছে সংস্থাটির শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রবিবার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে।
এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’
ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’
এদিকে, রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসং
ঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories