বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

শব্দসহ ভিডিও তৈরিতে এআই টুল নিয়ে আসছে মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার

সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। আমাদের জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে সহজ করছে প্রযুক্তির উন্নয়ন। সে ধারাবাহিকতায় এখন অনেক কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করা হয়। এমনকি ভিডিও নির্মাণের ক্ষেত্রেই এআই টুলের ব্যবহার বেড়েই চলেছে।
দ্য গার্ডিয়ান থেকে এবার জানা গেল, ‘মুভি জেন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, টুলটি দিয়ে লিখিত প্রম্পটের সাহায্যে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। এর ফলে নির্দিষ্ট কোনো ঘটনা বা স্থানের বর্ণনাসহ সম্ভাব্য দৃশ্যের বর্ণনা লিখে দিলেই সে অনুযায়ী শব্দসহ ভিডিও তৈরি করে দেবে টুলটি। এমনকি এর মাধ্যমে বিভিন্ন দৃশ্যের সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা যাবে।
মেটা বলছে, মুভি জেন টুলটির সাহায্যে সর্বোচ্চ ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও এবং সর্বোচ্চ ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের অডিও তৈরি করা যাবে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির সুযোগ থাকায় টুলটি দিয়ে সহজেই রিলস, ছোট আকারের বিজ্ঞাপন তৈরি করতে পারবে ব্যবহারকারীরা। সতর্কতার কথা ভেবেই মুজি জেন সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই জানিয়েছে মেটা। বিভিন্ন নিরাপত্তাসুবিধা যুক্ত করে আগামী বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে টুলটি যুক্ত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories