শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় স্কুল-মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার

গাজায় স্কুল ও মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।
মিডিয়া অফিসের তথ্যমতে, আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে হামলা চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের ‘সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ওই মসজিদ ও স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে ইসরায়েল।
এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্য যুদ্ধ প্রথম বর্ষপূর্তির দিকে এগোচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস। এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
দখলদারদের হামলায় এ পর্যন্ত গাজায় ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার ২৩ লাখ মানুষই। তীব্র খাদ্য সংকটে ভুগছে প্রায় সব ফিলিস্তিনি।
এই ক্রমবর্ধমান সংঘর্ষ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। গাজায় সহিংসতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও থামছে না ইসরায়েলি বর্বরতা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories