বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

মমেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ২৮জন

সমির সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান সভাপতিত্ব করেন। সভা শেষে চিঠি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত সাময়িকভাবে তাঁদের ২৮ জনকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হলো। এ ছাড়া তাঁদের ক্যাম্পাস ও হোস্টেল থেকেও সাময়িক বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান এবং শিক্ষার্থী মাশফিক আনোয়ার, মেহেদী হাসান, অনুপম দত্ত, মাহিদুল হক, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল হক, রাকিবুল হাসান, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ, সঞ্জীব সরকার, সাইফুল ইসলাম, মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, শাহরিয়ার ইফতেখার, আশিক মাহমুদ, আসিফ ইকবাল ও মেরাজ হোসেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্র জানায়, এসব শিক্ষার্থীর অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপাধ্যক্ষ জিম্মা হোসেনকে সভাপতি এবং মো. বদর উদ্দীনকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories