শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইয়েমেনে হুতিদের নিশানা করে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার

আবার ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে এ হামলা চালানো হয়েছে।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের অন্তত ১৫টি নিশানায় হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধবিমান ও রণতরী ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। মূলত জাহাজ চলাচল ব্যবস্থার সুরক্ষায় এ হামলা চালানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুথিদের উপশাখা আনসারুল্লাহ। যেখানে দাবি করা হয়- তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোরডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে। ভিডিওতে দেখা যায়, একটি চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে, সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধূয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ।
হামলার বিষয়টি নিশ্চিত করে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। তারা জানায়, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার-ফ্ল্যাগযুক্ত ছিল।
হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাংক মারাত্মকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তবে, ক্রুরা অক্ষত রয়েছেন। সবশেষ খবরে বলা হয়েছে, এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙর করাতে নিয়ে যাওয়া হচ্ছে।
মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০ জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।
হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories