রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সৌদি ফেরত যাত্রীর ব্যাগে ৫২টি সোনার বার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪৪ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫২টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। ৬ কেজি ৩০ গ্রাম ওজনের এ সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে এগুলো জব্দ করা হয়।

এক বার্তায় ঢাকা কাস্টমস হাউজ জানায়, রাত সাড়ে ১১টায় সৌদি এয়ারলাইন্স এসভি-৮০৪ ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় আসে। সোনা আসার গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টিম বিমানবন্দরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়। এক পর্যায়ে ফ্লাইটের ভেতরে প্রবেশ করে কাস্টমসের কর্মকর্তারা। সন্দেহজনক আচরণের কারণে ফ্লাইটের সিট নম্বর ৪৮-ই এর যাত্রী রাকিবুল হাসানকে গ্রিন চ্যানেলে আনা হয়।আটক যাত্রী রাকিবুল হাসান (বসা ব্যক্তি)
পরবর্তীতে গ্রিন চ্যানেলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে রাকিবুলের সঙ্গে থাকা কালো রঙের একটি হ্যান্ডব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫২ পিস সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৬ কেজি ৩০ গ্রাম। বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।আটক যাত্রীর নাম রাকিবুল হাসান, তার বাড়ি কুমিল্লায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে গোল্ডবারগুলো দেন। বিমানবন্দরে আসার পর কেউ একজন ফোন করে গোল্ডবারগুলো রিসিভ করার কথা ছিল।

কাস্টমস জানায়, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories