শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ২৮ স্বাস্থ্যকর্মী: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান ও স্থল হামলা শুরুর পর গত ২৪ ঘণ্টায় দায়িত্বে থাকা অন্তত ২৮ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। খবর রয়টার্সের
বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‌‘অনেক স্বাস্থ্যকর্মী কাজে আসছে না। বোমা হামলার কারণে তারা যেখানে কাজ করে সেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।’
ইসরায়েলের বোমা হামলার কারণে লেবাননের বর্তমান পরিস্থিতি বেশ ‘কঠিন ও বিপজ্জনক’ উল্লেখ করে গেব্রিয়েসুস স্বাস্থ্যকর্মীদের শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা করার আহ্বান জানান।
দক্ষিণ লেবাননে ৩৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এমনকি বৈরুতের বেশ কয়েকটি হাসপাতাল কর্মী ও রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, গত তিন দিনে ৪০ জন অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রাণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, লেবাননে গত এক বছরে ইসরায়েলের হামলার শুরু থেকে নিহত হয়েছে প্রায় ২ হাজার মানুষ। তাদের মধ্যে ১২৭ জন শিশু এবং আহত হয়েছে ৯ হাজার ৩৮৪ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories