শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯৫ বার

চীন থেকে কেনা সিনোফার্মের করোনাভাইরাসের টিকার ২০ লাখ ডোজ আজ শনিবার দেশে আসছে। রাতের ফ্লাইটে এসব টিকা ঢাকায় এসে পৌঁছবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।গত ২৭ মে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এর পর ১৪ জুলাই ওই টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। টিকা কেনার চুক্তির আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। পাশাপাশি গত ৩ ও ৪ জুলাই দুই চালানে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।

এ ছাড়া সম্প্রতি মডার্নার ২৫ লাখ এবং ফাইজারের এক লাখের বেশি টিকা দেশে এসেছে। এসব টিকা এখন দেওয়া হচ্ছে।এদিকে সোমবার জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এগুলো হবে মডার্নার টিকা। এ ছাড়া কোভ্যাক্স আরও ২৯ লাখ ডোজ ফাইজারের টিকাও দেবে এ মাসের মধ্যেই। পাশাপাশি জাপানও ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশকে খুব শিগগিরই দেওয়ার ঘোষণা দিয়েছে। আশা করা হচ্ছে, এসব টিকা পেলে সামনের দিনগুলোতে দেশে করোনার টিকাদান আরও গতি পাবে।দেশে গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে প্রথম গণটিকা কার্যক্রম শুরু হয়। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি এ টিকার ওপর নির্ভর করেই বাংলাদেশে টিকাদান কার্যক্রম এগিয়ে চলছিল। ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ার পর তারা টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। বন্ধ হয়ে যায় গণটিকাদান কর্মসূচি।চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেওয়ার কথা ছিল সেরাম ইনস্টিটিউটের। তবে ৭০ লাখ পাঠানোর পর সেরাম আর টিকা দিতে পারেনি। অবশ্য কেনা টিকার বাইরে বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে ভারত সরকার।ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পরই টিকার বিকল্প উৎসের সন্ধানে নামে বাংলাদেশ। চীন ও রাশিয়ার টিকা পেতে নানা ধরনের আলোচনা শুরু হয়। এরই অংশ হিসেবে চীন থেকে টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। রাশিয়া থেকেও টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories