শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উন্মুক্তে এইচএসসি পরীক্ষা বাতিল, ফল প্রকাশ যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার

এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৪ অনিবার্যকারণবশত: বাতিল করা হয়েছে। একইসঙ্গে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলাফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্ত আগেই ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের আগের প্রশাসন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেনি। এখন আর এ পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ফলাফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা দু’ধাপে হয়। আগের পার্টের ফলাফল ইতিমধ্যে হয়ে আছে। সে কারণে আমাদের এইচএসসির ফল প্রকাশে সমস্যা হবে না। প্রথম পার্ট ভিত্তি ধরেই এ ফলাফল প্রকাশ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories