বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজারে বন্দুকযুদ্ধে আশু আলী গ্রুপের প্রধান নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১২৯ বার

কক্সবাজার শহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।র‍্যাবের দাবি, নিহত যুবক কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ছিলেন। আশু আলী দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, আশু আলী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডারেরও প্রধান আসামি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে যায় র‍্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories