শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খুনিকে আপনি বুকে জড়াই ধরলেন, ড. ইউনূসকে ফরহাদ মজহার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আলিঙ্গনের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন কবি, দার্শনিক ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এটা (জড়িয়ে ধরা) বাংলাদেশের জনগণকে ‘অপমান করা’।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ‘চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আপনি (ইউনূস) তারে (জো বাইডেন) বুকে জড়াই ধরলেন রে ভাই। এক ‘খুনি’কে। সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ‘খুনি’, তাকে আপনি বুকে জড়াই ধরছেন। তাহলে এই যে একটা লোককে মনেপ্রাণে চেয়েছি, সেই লোকটা গিয়ে জড়াই ধরল একটা লোককে, যেই লোকটা কিন্তু ‘খুনি’, যার আপাদমস্তক প্যালেস্টাইনের বাচ্চাদের খুনে রঞ্জিত।
ফরহাদ মজহার বলেন, ওনাকে (বাইডেন) আমেরিকাতে বলা হয়, ‘জেনোসাইড জো’। আপনারা জানেন এগুলো কেউ? উনি (বাইডেন) গণহত্যাকারী। একটা লোক যার কাছে প্যালেস্টাইনের জনগণের রক্ত লেগে আছে। আপনি যদি ডিপ্লোমেসি করতে যাইতেন, আপনি হাত মিলাইতে পারতেন অসুবিধা নাই, আমরা দুর্বল দেশ।
তিনি বলেন, বাইডেন সাহেব কিন্তু শূন্য, জিরো, ওনার কোনো মূল্য নাই। আসল লোক কমলা হ্যারিস। উনি (বাইডেন) ইলেকশনও করতে পারেন নাই কিন্তু। উনি প্রায় কথাও বলতে পারেন না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (প্রশাসন) জাফর আলম, চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার তারেক হাসান, ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন, ‘বঞ্চিত ব্যবসায়ী ফোরাম’র আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories