শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, সিদ্ধান্ত আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার

সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে দাবি উঠেছে, পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তাদের সেই দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে আজ সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সভা থেকে স্কুলে ভর্তির প্রক্রিয়ায় লটারি থাকবে নাকি পরীক্ষা নেওয়া হবে, তা চূড়ান্ত হতে পারে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা অংশ নেবেন।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ঢাকাসহ দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো লটারির মাধ্যমে ভর্তি নিয়ে আপত্তি তুলেছেন। তারা নানা যুক্তিও তুলে ধরছেন। সেগুলো সভায় আলোচনা হবে। সংশ্লিষ্টদের মতামত ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভর্তি নীতিমালায় কিছু সংশোধন আসতে পারে।
বিষয়টি নিয়ে বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. আব্দুর রশীদ জাগো নিউজকে জানান, লটারির মাধ্যমে ভর্তির বিষয়টিতে পরিবর্তন আসবে কি না, সেটা সভায় সিদ্ধান্ত হবে। বিষয়টি নিয়ে সরকারের স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেই। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের দাবি নিয়ে আলোচনা করে তা যৌক্তিক মনে হলে পরিবর্তন আসতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories