বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

বন্ধ হচ্ছে কোটি কোটি জিমেইল! কারণ কী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার

বর্তমানে আমাদের জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে জিমেইল। কেননা জিমেইলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ই-মেইলের মাধ্যমে। অফিসের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজনেও জিমেইল ব্যবহার করে হয়ে থাকে। তবে জানেন কি, আগামী ২০ সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।যদি দীর্ঘদিন ধরে আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন। মূলত সার্ভারের উপর চাপ কমাতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল।
ইনঅ্যাক্টিভ জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব জিমেইল অ্যাকাউন্ট ২ বছরের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে‌। এখনকার দিনে অনেকেই একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু সেগুলো আর ব্যবহার করেন না। আর তাই সার্ভার স্টোরেজ কমাতে গুগল নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে পলিসি পেজে যা জানিয়েছে গুগল
যে-সব জিমেইল অ্যাকাউন্ট দুই বা তার বেশি বছর ধরে ব্যবহার করা হচ্ছে না সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ধরনের অ্যাকাউন্টকে গুগল থেকে নোটিফিকেশন পাঠানো হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টগুলো সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরও যদি অনেক অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় থাকে, তাহলে গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে
আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অর্থাৎ বন্ধ হওয়া আটকাতে আপনার জিমেইল অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করুন।
ই-মেইল পাঠান
আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ই-মেইল পাঠান এবং ইনবক্সে আসা মেইলগুলো পড়ুন।
গুগল সার্ভিস ব্যবহার করুন
আপনার জিমেইল অ্যাকাউন্ট সক্রিয় রাখতে আপনার গুগল ছবি বা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট অ্যাক্সেস করুন বা বিভিন্ন ফাইল শেয়ার করুন।
ইউটিউবে ভিডিও দেখুন
আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখুন।
গুগল সার্চ করুন
আপনি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে এবং গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিছু সার্চ করুন। এতে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories